11135>|| ভোগ আর ত্যাগ:-||

   11135>|| ভোগ আর ত্যাগ:-||

       <---আদ্যনাথ--->


ভোগে দুঃখ, ত্যাগে আনন্দ।

সংসারে আনন্দে থাকতে হলে ত্যাগ করতে জানতে হবে। কিছু বিয়োগ না করলে যোগ কি করে হবে।

সংসারের নানা অপকর্মে, বৃথা বাজে কর্মে,

অন্যায়, অনাচার, হিংসা, রাগে পরিপূর্ণ জীবন কলস। তা খালি না হলে আনন্দ থাকবে কোথায়!

আনন্দ থাকার জন্য জাগা তো চাই।

সেই কারণেই ত্যাগ করতে হবে, ত্যাগ করতে পারলেই আনন্দ পাওয়া যাবে।

ভোগে নষ্ট যোগ, ত্যাগে আনন্দ যোগ।

আর প্রকৃত আনন্দ লাভের সহজ উপায় হলো  সংসারসুখে জলাঞ্জলি দিয়ে ক্ষণিক আনন্দের মায়া ত্যাগ করে ঈশ্বরে ষোল আনা মন দিতে হবে। ঠাকুর ও মা য়ের চরণে  মন যত বেশি যাবে, আনন্দ তত বেশি হবে। আর সংসারের দিকে, ভোগের দিকে মন যত বেশি যাবে ততই দুঃখকষ্ট বেশি হবে।

   <---আদ্য নাথ রায় চৌধুরী---->

======================


Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||