11129> || ছিঁচকাঁদুনি ||
11129> || ছিঁচকাঁদুনি ||
<---আদ্যনাথ--->
ও পাড়ার ছিঁচকাঁদুনি,
সে নাকি বিশাল রাঁধুনি।
হাত দিয়ে ভাত খায়,
একলা বসে গান গায়।
লোকে বলে ছিঁচকাঁদুনি,
এমনতরো গাইয়ে আর দেখিনি।
গানের গুঁতোয় পালায় গরু ছাগল,
সবাই বলে ও নিশ্চয়ই গান পাগল।
এমন গান গাইছো কেনে,
গরু মহিষ সব পালায় বনে।
বাচ্ছা বুড়ো সব গেছে পথ ভুলে,
ছিঁচকাঁদুনি গাইছে দেখো নিজের তালে।
ছিঁচকাঁদুনির মনখারাপ এই শীতের কালে,
নিজেই ছোটে বাঁশ বাগানে গাছের তলে।
জোৎস্না রাতে পথ হারিয়ে পুকুর পাড়ে,
শীতে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে।
পূর্ণিমাতে চাঁদের ছায়া তাল পুকুরে,
ভাবছে আকাশ থেকে খুলে পরে,
অমন সুন্দর চাঁদখানি বুঝি গেছে ডুবে,
তাই বুঝি তুলে আনতে ঝাঁপিয়ে পড়ে।
ছিঁচকাঁদুনি জলে ডুবে শীতের রাতে,
ভুগছে ভীষণ জ্বর আর সন্ধি বাতে।
গান ভুলেছে রামছাগলের গুঁতোয়,
পা ভেঙেছে হোঁচট খেয়ে ছেঁড়া জুতোয়।
<---আদ্যনাথ রায় চৌধুরী---->
05/11/2025 রাত্রি 1:20 মিনিট
======================
Comments
Post a Comment