11127> অনামিকার জন্ম দিনে শুভেচ্ছা::--

11127> অনামিকার জন্ম দিনে শুভেচ্ছা::--


শুভ দিন গুলি আসে--

শুভ সংবাদ নিয়ে,

জন্ম দিন আসে--

বৎসর কে মনে করিয়ে দিয়ে।


বৎসর আসে যায়

বয়স বেড়ে যায়,

স্মৃতি অনেক মনেকরিয়ে দেয়,

স্বপ্ন গুলো স্বার্থক হতে চায়।


তাইতো জন্মদিন, 

নুতন প্রেরণা জাগায়,

জন্ম দিন সদাই শুভ হয়,

কারণ শুভ ক্ষনকে মনে করায়।


জন্মদিন এক শুভ ক্ষণ,

তোমায় আবির্ভাবের ক্ষণ,

যে ক্ষণে তোমার মা-ই কষ্ট সয়েছেন,

বাড়ির আর সকলেই সেদিন হেসেছেন।


তোমার প্রচেষ্টা হোক--

এই দিনটিকে সুন্দর করতে,

সকলকে মনেপ্রাণে ভালো বসতে,

সকল দুঃচিন্তা দুর্ভাবনা ভুলে যেতে।


 তোমার আগামী দিনে গুলি শুভ হোক,

সুন্দর মন ও সুস্বাস্থ্য তোমার চাহিদা হোক,

তোমার নুতন উদ্যমে এগিয়ে চলা হোক,

 ঈশ্বরের আশীষ তোমার পাথেয় হোক।

      ইতি- বাবা---

  <---আদ্য নাথ রায় চৌধুরী--->

সংযম জীবনকে সুন্দর করে,

প্রকৃতি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে,

সংযম বয়সকে শ্রদ্ধা করে,

সময় প্রকৃতি সহ মানুষকে শাসন করে।

<--আদ্য নাথ রায় চৌধুরী-->

Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||