11124> || আজ প্রকৃতিও শান্ত ||
11124> ||আজ প্রকৃতিও শান্ত ||
<----আদ্যনাথ---->
আজ সকলেই বোধহয় পরিশ্রান্ত,
কেউ হয়তো অশান্ত,
কেউ হয়তো বিভ্রান্ত,
কেই হয়তো অসহায় নীরব শান্ত।
আজ প্রকৃতিও যেন শান্ত,
হিমের পরশে শীতল শান্ত,
বৃক্ষ সকল শিশির ভেজা শান্ত,
সকাল বেলার পথিকেরা বুঝি অশান্ত।
মনভরে দেখি প্রকৃতির শান্ত রূপ,
মেখমুক্ত আকাশের দৃশ্য অপরূপ,
মন অশান্ত তাই ছুটে চলি হেথা হোথা,
একটু শান্তির খোঁজে বুঝি বৃথাই ছোটা।
তবুও চলতে হবে ছুটতে হবে অনেক পথ,
বুঝি ভুলকরে সেদিন নিয়েছিলাম শপথ,
তখন বুঝিনাই জীবন এমন কঠিন পথ,
আজ বুঝি নিজদোষে হারিয়েছি সবপথ।
অশান্ত মনে ছুটে চলা বিভ্রান্তিকর
মন মানেনা,খুঁজে চলি আকর।
জানি পথ হারিয়ে এ যেন তেপান্তর,
ভাবনায় বুঝিনা কে আপন কে পর।
তবুও মন অশান্ত খুঁজতে নিজের ঘর,
জানিনা কোন পথে শান্ত হবে আন্তর,
কিছু চাই কিছু পাই নাপাবার ব্যাথা,
মনের গভীরে জমে থাকা না বলা কথা।
কে ছিলো কে গেছে চলে আপন মনে,
কে হিসাব রাখে, এ-হেন অশান্ত ক্ষণে।
তথাপি যে ভাবে কারণে অকারণে,
শত ব্যথাতেও তাকে ভুলি কেমনে।
জানিনা ফিরে দেখা হবে কতদিনে,
অশান্ত কিছু স্বপ্ন রয়েজায় গোপনে মনে,
আজ যা আছে তাতেই তুষ্ট থাকুক মন,
দেখবো ফিরে আবার জন্ম হয় যদি তখন।
<-------আদ্যনাথ রায় চৌধুরী------->
========================
Comments
Post a Comment