1112>|| আড্ডার গুন, আমার ভাবনায় ||

 1112>|| আড্ডার গুন, আমার ভাবনায় ||

          <----আদ্য নাথ---->

আড্ডার নানা গুণ চিন্তায় ও ভাবনায়,

বয়সের কারনেই আড্ডার রং বদলায়।

মন জানে তার আবদারের আতিশয্য,

খুশবু ছড়ায় আড্ডার হাসি ঠাট্টায়।

মন মেতে ওঠে রঙিন ভাবনায়,

আড্ডার রসে বসে মনকে ভাবায়।

বাঙালির আড্ডা ছাড়া জীবনটাই বৃথা,

আড্ডার খোশ গল্পে সৃষ্টি অনেক কথা।

আড্ডার মেজাজ যেন আগ্নেয়গিরীর অগ্নি উদ্ধার,

আড্ডার মধ্যগগণে সৃজন নানা হাসি ঠাট্টা আহমিকার।

হয়তো ক্ষনিকের তরে জীবন হাসে,

দেহ মন সকলি রঙিন স্বপ্নে ভাসে।

আড্ডা যদি সুখের হয়,

রাত্রির নিদ্রা সুখকর হয়,

খাবার হজমের শক্তি বাড়ায়,

আগামী দিন মন সুখের রঙে রাঙিয়ে

বেড়ায়।


সুপ্ত সুখ আছে নিরলস আড্ডায়,

যে বোঝে সে নিজেকে খুঁজে পায়।

অবুঝ মন পাগল প্রায়,

আড্ডায় কি তার মন চায়!

আড্ডার সুখ বোঝে সে,

জীবন যুদ্ধে অনায়াসে জয়ী সে।

রাত্রি মধুর হয় সান্ধ্য আড্ডার মজলিসে,

মন ভরে যায় হাসি ঠাট্টার পরিবেশে।

আড্ডা সুখেরহয় নিজেকে সুস্থ রাখতে,

সান্ধ্য আড্ডা এক মহৌষধ জীবনকে ধরে রাখতে।

আড্ডায় মন গুলি হয়ওঠে নানান রূপ রসে সিক্ত,

আড্ডার শেষে মনগুলির শান্ত, উদ্বেলিত।

তাইতো আড্ডা এক ভালো থাকার রেমিডি,

আড্ডার মাধুর্য মন ভালো করার থেরাপি।

  <---আদ্যনাথ রায় চৌধুরী---->

     04/10/2025::--07:50 pm

Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||