1119>|| ইচ্ছা পূরণ ||

1119>|| ইচ্ছা পূরণ ||

         <---আদ্যনাথ--->

মানুষ মাত্রই চাহিদা ইচ্ছা পূরণ,

সে এক গভীর সমস্যার কারণ,

পূরণ না-হলে হয় ক্রোধের কারণ,

পূরণ হলেই-হয় লোভের কারণ।


চাওয়া পাওয়ার আগে,

নিজেকে করতে হয় নিয়ন্ত্রণ,

অবশ্যই মানতে হয় কিছু বারণ,

নচেৎ সব পেয়েও ভুগতে হবে যাতন।


এমটাই নির্দেশ কলিযুগের কারণ,

ভাবতে হবে শুনতে হবে মানতে হবে বারণ,

মনুষ্য জন্ম নয় চাওয়া পাওয়ার কারণ,

জীবন মুক্তির উপায় সন্ধানের কারণ।


সংসারের সকল কিছু প্রকৃতি করে ধারণ,

প্রকৃতির নির্দেশেই জাগতিক সরণ,

প্রকৃতির কিঞ্চিৎশক্তি যে সক্ষম করতে ধারণ

সেই মানব জনম শ্রেষ্ঠ তথা স্বার্থক কারণ।


যে মানব সমর্থ, নাচে প্রকৃতির সাথে তখন,

যা চায় তাই করে তাঁর নিজের ইচ্ছা মতন,

মানুষের প্রেম যখন প্রকৃতির সমর্থন,

প্রকৃতি তাঁরে করে বন্ধন মুক্ত তখন।

   <----আদ্যনাথ রায় চৌধুরী---->

=====================




Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||