1116>|| ধনতেরসে ধনের বর্ষা- 2025 ||

   1116>|| ধনতেরসে ধনের বর্ষা- 2025 ||

      <---আদ্যনাথ--->

আজ ১লা কার্তিক অথবা ৩১ আশ্বিন

দ্বাদশী তিথির শনিবারে সন্ধ্যায় বাজারে দাঁড়িয়ে,

অবাক হয়ে দেখছি চারিদিক তাকিয়ে,

জানি আজ বিদায় নিয়েছে বর্ষা,

কিন্তু দেখছি ধনতেরসে ধনের বর্ষা।


ধনতেরসে ধনের লুট,

সোনা হিরেতে দিচ্ছে ছুট,

ইচ্ছা মতন কিনতে পারো,

গয়না পরে কেরামতি দেখতে পারো।


আর যা করো খুব সাবধানে করো,

ইডি, সিবিআই কে জেনেই করো,

ধনতেরসে সোনার ক্ষেপামি করতে পারো।

কিন্তু ওদের একটু সমীহ  করো।


ওরা বলবে কোথায় পেলে ,

ধনতেরসে ধনের গন্ধ পেলে,

সারদা নারদা, কোনদায়ের ভাগ নিলে,

টেক্স আর জীএসটি খাবে গিলে।


তখন কেন খুঁজবে রে ভাই,

আগে ভাগে করেনিও যাচাই।

তাইতো বলি বুঝে সুঝে কেনা কাটি,

সব ফুর্তি যেন নাহয় মাটি।


ধনতেরসে মজা ভারী,

আগে ভাগে ঝাড়ু কিনো তাড়াতাড়ি,

নচেৎ বুঝি গোছাতে হবে সাধের পাততারি,

আগে ভাগে থেকো তৈরি ।


ধনতেরস আসলে যে ধনন্তরী,

সাথে আছে কুবের ভারী,

মা লক্ষ্মী দিয়েছেন সিঁধুক ভরে,

প্রাণ মন উজার করে।


গয়না পরো লকেট ঝোলাও,

খেয়ে নিও বিরিয়ানী পোলাও।

সোনার আভা হীরের চমক,

সবই ধনতেরসে চমক ধমক।


ধনতেরসে প্রদীপ জ্বেলো,

সিংহদুয়ারের উত্তর মুখো,

মা আসবেন খড়গ হাতে,

অসুর আর অপদার্থ দের তাড়িয়ে দিতে।


তবুও যদি একটু ভাবিস,

গড়বড় কিছুর চিন্তা করিস,

পনেরোদিন পরেই মা আসছেন,

জগদ্ধাত্রী রূপে তৈরি আছেন।


আজ শুধুই সোনার বাজার,

দোকানে ভিড় দেখো হাজার হাজার।

একেই বলে  ধনতেরসের বাজার,

সংসারের রঙ্গমঞ্চে আনন্দ হাজার।


মনে হচ্ছে আজ যেন লুটের বাজার,

সকলেই কিনছে পকেট করে উজাড়।

চারিদিকে এমন ধনের কেচ্ছা,

তবুও পূরণ হচ্ছেনা মনের ইচ্ছা।


কত ধন পেলে মানুষ খুশি,

সে কথা কুবেরই জানান বুঝি,

ধনন্তরী হলো ধনতেরস কেমনে বুঝি,

উত্তর ভারতের এ-হেন আজব প্রথা বুঝি।


ধনন্তরী হয়ে ধনতেরসের জুড়ি,

কিনতে হবে ভুঁড়ি ভুঁড়ি,

ধনন্তরীর আসল খোঁজ জড়ি বুটি,

কেউ খোঁজেনা আজকে সেটি।


আজ ধনন্তরী হোল ধনের তরী,

কুবের আজ গুটিয়েছে পাততাড়ি,

কেউ খোঁজেনা ধনের রাজা কুবের কে,

সবাই খোঁজে কেবল কুবেরের ধনকে।

   <----আদ্যনাথ রায় চৌধুরী---->

         18/10/2025:: 5:30 pm

=======================

Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||