1113>|| হিসাব মেলানো ভার ||

     1113>|| হিসাব মেলানো ভার ||

          <----আদ্য নাথ---->

বুঝিনি শৈশব, যৌবন,কখন যে হয়েগেল পার,

ষাটে পৌঁছে বুঝলাম কর্ম জীবনটাও  হয়েগেছে পার।

বুঝলাম, জীবন, শিক্ষা ও কর্মের সমীক্ষা,

সর্বস্তরে কর্মনিপুনতা ও সহনশীলতার পরীক্ষা।


সময়ের মূল্য বুঝতেই যৌবন ফুরায়,

নিজেকে জানতে জীবন ফুরায়।

জীবন তো সদা ব্যস্ত ডিজিটাল যুগে,

কর্মের ব্যস্ততা, ছুটে চলা অক্লান্ত বেগে।


দিনভর পরিশ্রম,খুঁজতে আরাম খানিকটা,

অক্লান্ত পরিশ্রম শুধু ভূতের বেগারখাটা।

শৈশব যৌবন, হাম বড়াই  অধিকার,

কখনো ভাবিনি অন্তিম পর্বের প্রতিকার।


চাকুরীর শেষ পর্ব রোগ ভোগে বার বার,

জীবন সায়াহ্নে চারিদিক অন্ধকার।

প্রজন্ম ছিল পাশে সতর্ক তদারক,

ষাটউর্দ্ধে বেঁচে থাকাটাই স্মারক।


আজও নাই তাই খাচ্ছি আরামে নিশ্চিন্তে,

থাকলে কোথায় পেতাম ভাবনাঅন্তে।

অভাবটা গেছে যাক,থাকাটাই ভাবনার,

আজও বুঝিনি কে আপন কে যে পর।


অনেক পেয়ে বুঝেছি আসল টাই ফাঁকি,

রঙ্গিন তামাশার লালসায় বাড়ন্ত ঝুঁকি।

যৌবনের তাড়নায় লোভর বাঁধ বেঁধেছি,

আসলটা পেয়েও রঙ্গিনকে মনে ভরেছি।


যেদিন নিজেই নিজের পথ ভুলেছি,

কে দেবে সাথ সত্যকেই যে ভুলেছি।

রঙিন নেশায় রঙিন স্বপ্নতে মন ভরেছি,

স্থান কাল পাত্র আবেগে ভুলেছি।


ভাবনা ছিল জীবনকে কাছে থেকে দেখার,

বহুবৎসর দৌড়েছি পাহাড় জঙ্গল বার বার

সুখ দুঃখ সকলি সয়েছি নিয়তির ফলে,

আসল চাওয়াটাই ভুলেছি অবহেলা করে।


রঙিন নেশায় মত্ত জীবন,

ভুলেছি পর আপন,

পতঙ্গের মতন রঙে ধেয়ে,

জীবন বুঝি অকুলে ভাসে।


হায়রে শখের জীবন,

উন্মত্ত ছিল যৌবনে যখন,

ভাবেনি দুইবার পেছনে দেখবার,

আজ হোঁচট সামলাচ্ছে বার বার।


জীবন অদ্ভুত এক খেলাঘর,

অনেক জেনেও কিছুই না জানার,

স্বপ্ন গুলি ফিরে আসে বার বার,

ইচ্ছা থাকলেও উপায় নাই জানবার।


জীবন সত্যি বুঝেছি এবার,

সংসার কি মিথ্যার কার বার?

এইটুকু বুঝতে জীবন জেরবার,

অনেক পেয়েও আজ সময় হারাবার।


সব হারিয়ে যদি ইচ্ছা হয় কিছু পাবার,

শেষের পাতায় জীবন শুধুই  হাঁ হাঁ কার।

পাওয়া, না পাওয়া, ভাগ্যের ব্যাপার ,

ভাগ্য কর্মের সহায়ক,আচার ব্যবহার।


যা পেয়েছি তাতেই তুষ্ট থাকা দরকার,

নানান রঙিন ভাবনায় জীবন কদাকার।অল্পে তুষ্ট থাকাই সময়ের অধিকার,

রঙিনে মন মাতলে জীবন জেরবার।

  <----আদ্যনাথ রায় চৌধুরী---->

   05/10/2025:::-সকাল 6:30 মিনিট।

=====================

         



Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||