11122>|| ক্লান্তির ভাবনা ||

  11122>|| ক্লান্তির ভাবনা ||

          <----আদ্যনাথ---->

অনেক ভাবনা চিন্তা সুখ আনন্দের আড়ালে,

মনের ভিতরে বাহিরে চাপ বাড়ে,

আর এভাবেই রক্তের প্রেসার বাড়ে,

হৃদয়কে বলি একটু শান্ত হতে,

হৃদয় যেন আরও বেগে ক্ষেপে ওঠে।


অন্তরে হৃদয় ক্ষেপে ওঠে,

বাহিরে অশান্ত মন ক্ষেপে ওঠে,

ঘরে গিন্নি সদাই যেন ক্ষেপে আছে,

এসকল কথা বিলি কেমনে কার কাছে।


 জানি দুনিয়া  ঠিক চলছে,

মনকে বারণ করি কিছু বলতে,

কেন জানিনা কেউই কোন কথা মানেনা,

সবাই চলে নিজের মতে কাউকে মানেনা।


আমি আছি ভবঘুরে উদাসী মনে,

ইচ্ছে হয় বেরিয়ে পরি অজানা পথে,

যেই ভাবা সেই কাজ করি আপন মনে,

আপনেরা দূরে গেল অজানা কারণে।


কে যে আপন কে যে পর,

ভানাতেই সকলে আপন পর,

শ্বাস যতক্ষন আছে,

সম্পর্ক গুলোও আছে।


এভাবেই বেঁচে থাকা,

সকলকেই কাছে পাওয়া,

মনকে শুধু আগ্রহে ধরে রাখা,

শরীরটা থাকবে মনের পটে আঁকা।

   <---আদ্যনাথ রায় চৌধুরী---->

              24/10/2025:  05:30 pm

=========================


Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||