1105>|| "আমি ম'লে ঘুচবে জঞ্জাল" ||
1105>|| "আমি ম'লে ঘুচবে জঞ্জাল" ||
<---আদ্যনাথ--->
আমার আমিত্বই সর্বনাশের মূল,
আমার আমি না গেলে পাবনা কূল।
আমার আমিই গোলক ধাঁধার ভুল,
আমার আমিতেই হারিয়েছি দু'কূল।
এখন একূল ওকূল দু'কূল হারায়ে
হয়েছি ভবের পাগল, মনরে,
মন বোঝে নিজে এই ভবের খেলা,
যে-খেলায় সবই যেন পাগলের মেলা।
আমার আমিতেই বন্ধন যত আমার,
আমার আমিতেই বন্ধন যত অহঙ্কার।
আমার আমিতেই জীবন বন্ধন হাহাকার,
আমার আমিতেই বন্ধনে জড়িত সংসার।
সংসার সার চারিদিকে শুধুই অসার,
দুই পাগলের সংসারে শূন্যতার বাহার,
দেখবি কেমন নাচে পাগল হারায়ে সংসার,
বিধিবাম বুঝি আজ নাচিছে সংসার।
যেমনি ভাবা তেমনি কীর্তন পাগলের সংসারে,
নাচন কোদন বাহবা লুটায় ফকিরে,
অনেক ভেবেও গোসাই নিজের অহঙ্কারে,
প্রভুর চিন্তায় সর্বশান্ত শেষে হা-হুতাশ করে।
পাগলের কেবা শ্রেষ্ঠ সেই ভাবনার অধীর,
দুই পাগলই তর্ক বাগীশ রাত গভীর,
অনেক বুঝে শেষ রাতে আলিঙ্গন জোরে
ভুলেই গেছে ঝগড়া কোন ভাবনার কেমন করে।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
======================
Comments
Post a Comment