1103>||শব্দ /ধ্বনি অলীক অদ্ভুত ||
1103>||শব্দ /ধ্বনি অলীক অদ্ভুত ||
<--আদ্যনাথ--->
শব্দ নয় কেবলি শব্দ,
শব্দ যখন ধ্বনি,সুর বা স্বর,
প্রাণীর কন্ঠনিঃসৃত আওয়াজ
শব্দ, ধ্বনি, রব, নাদ, নিনাদ, কণ্ঠস্বর।
শব্দের আছে স্বাদ, গন্ধ, তীক্ষ্ণতা,
শব্দ নয় শুধু হুঙ্কারের গম্ভীরতা,
শব্দের আছে গতি,আছে সমতা,
আছে মারণ ,বাঁচন, সৃষ্টির ক্ষমতা।
শব্দই ব্রহ্ম, তাতে নাই কোন জড়তা,
শব্দ কম্পনেই জগৎ সৃষ্টির ক্ষমতা।
শব্দ এক সৃষ্টির শিক্ষা,
নানা ভাবে প্রথিত উপযুক্ত দীক্ষা।
শব্দ নিজেই এক তিতিক্ষা,
যে সক্ষম দিতে সকল শিক্ষা।
শব্দের গতি অসীম সৃষ্টির প্রতিজ্ঞা,
শব্দের আছে শুরু নাই অন্তের সমীক্ষা।
শিব নিজে ধারন করেছিলেন,
নিজের জটায় গঙ্গার গতি ধারা,
কিন্তু শব্দের বেগ,কম্পন তরঙ্গের
অসিমতা,
ভাবনার অতীত সৃষ্টির একনিষ্ঠ ক্ষমতা।
শব্দ নয় শুধুই শুদ্ধ কম্পন,
শব্দই সৃষ্টি করে নুতন জীবন।
শব্দ সৃষ্টির বীজ বপনের নেশা,
সৃষ্টি তরঙ্গ মিলনের নির্দেশক দিশা।
শব্দ তরঙ্গ সন্ধানে ঘুড়েছি পাহাড়, জঙ্গল,
গ্রাম গঞ্জ,করে একাকার।
পথে গুরু করেছি বহু জেনে বার বার।
আজও করতে পারিনি শব্দ তত্ত্বের সন্ধান।
শব্দ তত্ত্ব খুঁজতে হয়েছি জেরবার,
ভ্রমে ভ্রমেছি অলীক তত্ত্বে বহু বার।
মনের ভ্রমে সুন্দরের পিছে ছুটে পদস্খলন হয়েছে বহু বার।
বুঝেছি শব্দতত্ত্ব আহরণ নয় সহজ অধিকার।
গুরুই করেছেন উদ্ধার,
বিপদে শিখেছি, শব্দ নিয়ে কারবার,
বড়ই ভয়ঙ্কর কারবার।
শব্দ ধ্বনি রূপে, অলীক অদ্ভুত সৃষ্টির অপার।
শব্দ তত্ত্ব যেন মা সরস্বতীর অধিকার,
সরস্বতীর বীনার ঝংকার,
শুধু নয় সংগীতের তান ও হুঙ্কার,
সৃষ্টি স্থিতি প্রলয়ের নিনাদ টঙ্কার।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
======================
Comments
Post a Comment