11182>|| নীরবতা ||

   11182>|| নীরবতা ||

  <--আদ্যনাথ--->

নীরবতাই শ্রেষ্ঠ পন্থা।

নীরবতাই অনেক বলা কথা।

নীরবতা জীবনকে শেখায় সহিষ্ণুতা,

নীরবতাই  নীরব অশ্রুর সত্যতা।


নীরবতা এক কঠিন পরীক্ষা,

ধৈর্য্যই বুঝি তার সহমর্মিতা।

চুপ থাকাই নীরবতা নয়,

নীরবতা এক সাধনা নিশ্চয়।

    

নীরবতা কেবল বাক্‌হীনতা নয়, 

এক মনঃসংযমী গভীর সাধনা,

যে সাধনায় মনকে শান্ত করে,

আত্ম-উপলব্ধির পথ প্রশস্ত করে।


সাধক নিজসত্তাকে খুঁজেপায়,

প্রকৃত মানুষ হিসাবে নিজেকে খুঁজেপায়,

মানুষ প্রকৃত মানুষে পরিবর্তিত হয়,

মনুষ্য সত্তার প্রকৃত রূপ প্রকাশ পায়। 

   <----আদ্যনাথ রায় চৌধুরী--->

=======================

 


Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||