11181>|| বর্মন দার স্বরণে ||

 11181>|| বর্মন দার স্বরণে  ||

              <--আদ্যনাথ-->


|| বর্মন দার স্বরণে  ||

              <--আদ্যনাথ-->

এই মাত্র খবর পেলাম,

আজ বর্মন দা গেছেন অমৃতের পথে,

চির সত্য, অমৃতের খোঁজে,

ওনার বিদেহী আত্মা ঈশ্বরের স্নেহে,

সুন্দর মনোরম শান্ত প্রকৃতির মাঝে।


আত্মার স্থান সকলের হৃদয় মাঝে,

চির সুন্দর রূপ রস প্রশান্তির মাঝে,

মন আছে যার সেইতো হৃদয় খোঁজে,

দ্বাদশ-দল-পদ্ম অনাহত চক্র মাঝে। 


ক্ষমা প্রার্থনা, দুঃখে দুফোটা চোখের জল।

ও সকলই ভালবাসার তাৎক্ষণিক ফল,

আসল হৃদয়ের সাথে হৃদয়ের বিচ্ছেদে,

তার প্রকাশ কি সম্ভব দুইচার লাইন কিছু লিখে!


জানিনা বুঝিনা আমার ক্ষুদ্র চেতনায়,

সকল যেন গুলিয়ে যাচ্ছে এহেন ভাবনায়।

তবুও ভুলতে পারবোনা বর্মন দাকে,

উনি যে আছেন আমার হৃদয়ের একান্ত মণিকোঠাতে।


তবুও দুফোটা অশ্রু ঝরে গেল নীরবে,

বলে গেল অনেক কথা একান্ত নীরবে।

চোখ তো আত্মারই প্রতিচ্ছবি সত্য,

ফুটিয়ে তোলে প্রানের সবটুকু তথ্য।


মন ভারাক্রান্ত বর্মন দাকে হারিয়ে,

স্মৃতি গুলি আছে হৃদয়ে জড়িয়ে।

নমে প্রাণে সেই ভাবনার আদর করি,

ওনার বিদেহীআত্মার শান্তি কামনাকরি।

     <---আদ্যনাথ রায় চৌধুরী--->

              16/06/2026 

========================

Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||