11180>|| একাকীত্ব ||

     11180>|| একাকীত্ব ||

      <---আদ্যনাথ --->

একাকীত্ব জীবনের এক অদ্ভুত সময়,

বুঝেছি অসৎ সঙ্গ থেকে একাকীত্ব শ্রেয় হয়।

একাকীত্ব ও নিঃসঙ্গতা জীবনের অঙ্গ,

যেন পৃথিবীতে আসা যাওয়া কেউ দেয়না সঙ্গ।

একাকীত্ব জীবনের এক আয়না, দুঃখ নয়,

যা জীবনের প্রতিফলন দেখায়।

জীবনকে চিনতে শেখায়,শান্ত করে,

নিজের সাথেই জীবন নিজে কথা কয়,

জীবন এভাবেই জীবনকে খুঁজে পায়।

কখনো হয়তো প্রয়োজন নিজেকে জানতে

নিজেকে একটু পর্যালোচনা করতে,

অনেক ভিড়ে নিজেকে আবিষ্কার করতে,

একাকীত্ব হয়তো সময়ে সৃজনশীলতা,

কিন্তু একাকীত্ব দীর্ঘায়িত হলে মানসিক 

অবসাদের কারণ হলেও হতে পারে।

একাকিত্বে কথা বলা নয় শুনতেই ভালো লাগে।

একাকিত্বে নিজের সাথেই নিজে কথা বলা

একাকিত্বে থাকেনা রেষারেষি,দ্বন্দ্ব,

এক কোলাহল মুক্ত ঢেউ বিহীন শান্ত নীর,

আত্ম-প্রতিফলনশীল মানসিক চাপহীন জীবন। 

আত্মশুদ্ধির পথ করে সুগম ।

প্রকৃতির সান্নিধ্যে কাটানো সময়,

আত্মবিশ্বাস ও ব্যক্তিগত উৎকর্ষ সাধনে সহায়ক হয়।

   <----আদ্যনাথ রায় চৌধুরী---->

       04/06/2026::রাত্রি 8:20 মিনিট

=======================





Comments

Popular posts from this blog

11123>|| বিজয়া সম্মিলনী- 2025 ||

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||