11153>|| শুভ ভ্যালেন্টাইন ডে 2026.
11153>|| শুভ ভ্যালেন্টাইন ডে 2026.
প্রেমের দুনিয়ায়,
কে কে আছেন প্রেমনিবেদনের আসরে নিজেকে শ্রেষ্ঠ রূপে স্থাপন করবেন!
প্রেম হোল জগতের শ্রেষ্ঠ অস্ত্র,
প্রেম রূপ অস্ত্রে বিশ্ব জয় করা যায়।
(9 থেকে 90 নয় এখন 120)
আজ আর নয় নয় থেকে নব্বই, এখন প্রেমের বয়স একশত কুড়ি,
সকলের ঝোলায় উৎকৃষ্ট ফল প্রেমের ঝুলি।
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
=======================
|| প্রেম-আহ্বান ||
<---আদ্যনাথ---->
আজ বাড়ন্ত প্রেম নিবেদনের আকুলতা,
শিশু থেকে বৃদ্ধ সকল মনেই ব্যাকুলতা,
সকলেই খোঁজে প্রেম,
জীবনের সফলতাই প্রেম।
শিশু খোঁজে মায়ের আদর রূপ প্রেম,
কৈশোর খোঁজে খেলার সাথী রূপ প্রেম,
যৌবন খোঁজে নিজ কল্পনার প্রেম,
বৃদ্ধের আকুলতা সন্তানের সহায় রূপপ্রেম।
প্রেম বিহনে সৃষ্টি নীরব,
প্রেম বিহনে জগৎ জড় নিথর,
প্রেম বিহনে প্রাণের নাই অস্তিত্ব,
প্রেমের আহ্বানে জীবন সমৃদ্ধ।
জগৎ প্রেমতৃষ্ণায় ব্যাকুল,
সাগর পেমতারনায় উত্তাল,
জীব জগৎ প্রেমের কাঙ্গাল,
ঈশ্বর সত্যই প্রেমের দয়াল।
প্রেম নিবেদনে জগৎ মাতাল,
প্রাণী কুল প্রেমের নিবিড় কাঙ্গাল।
প্রেম যেন বিশ্ব প্রকৃতির অমোঘ দান,
জগৎ সৃষ্টির মূল কার্য কারণ প্রেমপ্রধান।
প্রেম বিহনে চলেনা জগৎ সংসার,
প্রেম বিহনে হয়না কোন সংস্কার,
প্রেম বিহনে সৃষ্টি অচল অন্ধকার,
প্রেম বিহনে থাকেনা সৃষ্টির অধিকার।
প্রেম এক অসীম শক্তির আধার,
প্রেম প্রবাহে সৃষ্টি নুতন জীবনের,
প্রেম ব্যাকুল নুতন সৃষ্টির তাগিদে,
প্রেম অস্থির জীবন ধ্বংসের বেদনাতে।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
14/02/2026::--সামাল 6:30
=====================
Comments
Post a Comment