11134>|| শীত পড়েছে তাই গুড়ের খোঁজে ||

     11134>|| শীত পড়েছে তাই গুড়ের খোঁজে ||


শীত শুরু হলেই মনেপরে গুড়ের কথা,

ভালো গুড়ের সন্ধে ঘুড়ি হেথা হোথা।

তেমন মনের মতন গুড় পাইকোথা,

পশ্চিমবঙ্গের সেরা গুড়ের হাট যেথা।

হ্যাঁ সত্যি বলছি সেরা ও একমাত্র গুড়ের মার্কেট, মাজদিয়া ঘুড়ের মার্কেট / হাট।


পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও প্রাচীন গুড়ের হাট — মাজদিয়া গুড় মার্কেট।


শীত এলেই বাঙালির ঘরে ঘরে পিঠে–পুলি, নলেন গুড়ের রসগোল্লা, পায়েশ—সব কিছুর জন্য অতি প্রয়োজন প্রাণশক্তি  একটাই, খাঁটি গুড়।


কিন্তু আজকের দিনে আসল গুড় খুঁজে পাওয়া যেন সত্যিই সোনার হরিণ!

অথবা কস্তুরী মৃগ বললেও ভুল হবে না।


তবে এই সমস্যার একমাত্র ভরসা—দেড়শো বছরের ঐতিহ্যবাহী মাজদিয়া গুড় মার্কেট, যা পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম বৃহৎ গুড়ের হাট।


হাটে ঢুকলেই চোখে পড়বে চারদিকে শুধু গুড় আর গুড় যেন গুড়ের পাহাড়, মিষ্টি গন্ধ আর ক্রেতা ও বিক্রেতাদের  উপচে পড়া ভিড়।

এখানে ₹100/-টাকা থেকে শুরু করে ₹400/--–₹500/- পর্যন্ত নানা মান ও দামের গুড় পাওয়া যায়।

এখানে দেখবেন নানান ভাবে নিজের হাতে গুড় পরীক্ষা করার সুযোগও রয়েছে।

এমন কি যদি চান তো খাঁটি খেজুরের রসও পেয়ে যাবেন এখানে।

জিরেন কাটের গুড়, খাঁটি নলেন গুড় ,

ঝরা রসের গুড়, যেমনটি চাইবেন তেমনটি পেয়েযাবেন।

হাট বসে সপ্তাহে দুইদিন

   রবিবার ও বুধবার।

  সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত।


দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসে সেরা মানের গুড় কিনতে।

 কম দামে (উপযুক্ত দামে)ভালো ও খাঁটি গুড় এখানে পাবেন।

তাইতো বলছি চিন্তা কেন, 

ভাল গুড় খেতে হলে চলে যান 

মাজদিয়া গুড় মার্কেটে।


শিয়ালদা থেকে গেদে লাইনে ট্রেনে উঠে নামুন মাজদিয়া স্টেশন।

স্টেশনের কাছেই গুড়ের হাট।

=====================


Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||