11126>|| মনের তাগিদে ||
11126>|| মনের তাগিদে ||
<---আদ্যনাথ---->
কিছু লিখি সময়ে মনের তাগিদে,
কিছু লিখি অলস সময় কাটাতে,
কিছু লিখি দিনক্ষণ সময়কে মনে রাখতে,
কিছু লিখি সাময়িক কিছু ভুলে থাকতে।
লিখতে-পড়তে মন ক্ষণিক শান্ত হয়,
লিখতে মনে অনেক ভাবনার উদয় হয়।
মনের সকল ভাবনা কি আর সত্য হয়,
তাইতো লিখতে মনকে সংযত রাখতেই হয়।
এতো সংযম নানান বন্ধন তবুও লিখি, লিখতে গিয়ে অনেক কিছুই শিখি।
লেখার চাইতে ভাবনা হয় অনের বেশি
তবুও লিখি যা আসে মনে যেমন খুশি।
আজকাল লেখাটাই যেন এক নেশা,
খুঁজে পাই অনেক ভাবনা চিন্তার দিশা,
কিছু লিখি নিজের মতন যতন করে,
কিছু জমে থাকে হয়তো মনের গভীরে।
সংসারের চতুরদোলায় কতনা ভাবনার উদয়,
সকাল সন্ধ্যা ভাবতে হয় একলা নিরালায়,
কোন ভাবনার কারণ হয় শুভ চেতনা,
কোন ভাবনা জন্মদেয় ব্যার্থ বেদনা।
এই ভবসাগরে খুঁজে চলি ঠিকানা,
যেমন মহাসিন্ধু মাঝে তৃষ্ণার জল মেলেনা,
তথাপি থেমে থাকলে তো চলবে না,
বিশুদ্ধ চিন্তাতেই জাগৃত সজাগ চেতনা।
অনেক চাওয়া থাকে জীবনের পথে,
কি পেলে যে মন পূর্ন হবে কে বলে দেবে।
নিজেকে জানাটাই আসল, শ্রেষ্ঠ চাওয়া,
সকল চাওয়ার মাঝে নিজেকে খুঁজে পাওয়া।
হিসাব তো হবেই জীবনের শেষ পাতায়,
হয়তো কিছু না পেয়ে জীবনকে কাঁদায়।
কাঁদার মতন কাঁদতে পারলেই মোক্ষ লাভ বোধহয়,
যেপথে ঋষি মুনি গণ পেয়েছেন নিশ্চয়।
অহংকার বিসর্জনেই অহমবোধ জাগে,
বোধে বোধ হলেও নিজেকে জানার পথ খোলে।
নিজেকে না জানলে জীবনের সার্থকতা কোথায়,
জীবন সার্থক যখন অপরের বেদনা মনকে ভাবায়।
<----আদ্যনাথ রায় চৌধুরী--->
26/11/2025 রাত্রি10:22
========================
Comments
Post a Comment