11125>|| অঘ্রানের সকাল ||

       11125>|| অঘ্রানের সকাল ||

        <----আদ্যনাথ--->

অগ্রহায়নের রঙিন শান্ত সকাল,

যেন রুপালি শিশিরে ভেজা সকাল।

বাহারি ফুলের গন্ধে মাতোয়ারা,

খেত মাঠ সব সোনালী ধানে ভরা।


সকালে উদাসী হওয়ার খেলা,

শান্ত মনে দেখি এইবেলা।

হৃদয় ভরেজায় ফুলের রঙে,

শিহরন লাগে সারা অঙ্গে।


সূর্যের তেজ অনেকটাই মলিন,

আলতো শীতেও ঘাম ঝরে সারাদিন।

খেতে মাঠেই কাজ করা সারাদিন,

ফসল তোলার তোড়জোড় প্রতিদিন।


প্রকৃতি যেন সুন্দরের মেলা,

খোলা চোখে দেখি দুইবেলা।

প্রকৃতির দান আদরে ঘরে তোলা,

আসন্ন প্রায় নবান্ন উৎসবের মেলা।

 

ঘরে ঘরে নবান্নের বার্তা জড়িয়ে

আঙ্গনে যেন সোনা ছড়িয়ে,

মাঠে মাঠে ধান কাটা শুরু,

এই বোধহয় নুতন জীবনের শুরু।


আজ সকলের মুখে দেখো হাসি,

নুতন ফসল, কত স্বপ্ন পূরণ বাকি।

গৃহস্থের আজ আনন্দে প্রাণ ভরা,

শিশুরাও বুঝেছে আগামী দিন সুখে ভরা।


হেমন্তের শান্ত প্রকৃতির বাহার,

নুতন ধানের গন্ধে মন উদার,

মৃদু মন্দ উত্তরের হওয়ার পরশ,

সকালেই যেন নবীন শীতের আবেশ।

  <-----আদ্যনাথ রায় চৌধুরী----->

          25/11/2025 রাত্রি 11:40

======================


Comments

Popular posts from this blog

1118>|| ভূত চতুর্দশী/ নরক চতুর্দশী ||

1117>|| কার্তিক অমাবস্যা ||