1115>|| কিছু ভাবনা ||
1115>|| কিছু ভাবনা ||
<----আদ্যনাথ---->
শ্মশানের ছাই দেখে মনে পরে,
শ্রেফ ভস্ম হবার জন্য মানুষ,
একে অপরের দোষারোপ করে,
আর হিংসায় জ্বলে পুরে মরে।
এভাবেই কি মানুষ এগিয়ে চলে?
শুধু প্রতিহিংসার আগুনে জ্বলে!
তোমার ভাবনা তুমি সঠিক মহান,
তুমি ততক্ষণ সকলের প্রীয়
যতক্ষন তুমি সকলের পেয়,
সংসারে যেই ক্ষণে তুমি দুর্বল হবে,
একে একে সকলেই দূরে চলে যাবে।
তুমি যখন বিপদে
সকলেই তখন দূরে।
এভাবেই জগৎ সংসার চলে,
যেখানে নিজের স্বার্থই কথা বলে।
এইজগৎ সংসার নানা রঙের মানুষের ঢেউ
সংসারে কারুর থেকে কম নয় কেউ,
সকলেই নিজের কাছে নিজে সুন্দর,
ধনী,দরিদ্র থাকেনা কোন কপ্রকার অন্তর।
সকলেই মুখে বলবে তুমি সফল হও,
কেউ চাইবেনা তারথেকে এগিয়ে যাও।
সকলে তোমাকে যেমন দেখে,ভাবে
তুমিকি তেমন হতে চাও!
কিন্তু তোমার অন্তরের প্রকৃত সত্বা
শুধু তুমিই জানতে পারবে,
যদি খোঁজো নিজের অন্তরে গভীর ভাবে।
হারিয়ে যেওনা যেন জনস্রোতের গড্ডালিকা প্রবাহে আজ,
নিজেকে চেনাই মানুষের জীবনে প্রধান ও শ্রেষ্ঠ কাজ।
এই জগৎ প্রকৃতিকে জানতে হবে,
তবেই নিজেকে নিজে জানা যাবে।
যে নিজেকে সর্বদা দুর্বল ভাবে,
সে তো অচিরেই দুর্বল হবে।
যে মানুষ নিজেকে সাহসী ভাবে,
সে সর্বদাই বিজয়ের পথে এগিয়ে চলে।
আত্মবিশ্বাসই মূল ভাবনা,
আত্মবিশ্বাস ছাড়া কিছুই পাওয়া যাবেনা।
জীবনের শুরু তো কাঁদা মাটির মতন,
যার যেমন ভাবনা তেমনি হয় নিজের মতন।
এ-হেন ধ্রুবসত্য যে বোঝে জীবনের শুরুতে,
সেই পৌঁছে যায় নিজ মনরথের শিখরে।
<----আদ্যনাথ রায় চৌধুরী---->
17/10/2025 ::সকাল 7:00 am
=======================
Comments
Post a Comment