11121>|| জীবন এখন আশি বৎসর ||
11121>|| জীবন এখন আশি বৎসর ||
<---আদ্যনাথ--->
আজকাল মানুষের আনন্দ উচ্ছ্বাস বেড়েছে,
মানুষের গড়পড়তা বয়স খানিকটা বেড়েছে।
মানুষের গড় আয়ু প্রায় ৮০ বছর হয়েছে।
আমাদের বাঁচা 60 এর পরেও 20 বৎসর পেরিয়ে 80 পর্যন্ত হয়েছে।
কিন্তু কি ভাবে বাঁচবো!
বাঁচা মরা তো অনিশ্চিত সময়ের খেলা,
প্রকৃতির সাথে মিশে সময়ের খেলা।
তবে বাঁচতে হলে কিছুতো মানতে হবে।
প্রথমেই জানতে হবে হাঁটতে হবে,
রাগ হলে গভীর স্বাস নিতে হবে,
সকালে বিকেলে ব্যাম করতে হবে,
এ সি যথা সম্ভব কম করতে হবে,
এ সি তে থাকলে জল বেশি খেতে হবে,
যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে।
কাইক পরিশ্রম ও হাটালে মস্তিষ্ক সক্রিয় থাকে,
মস্তিস্ক কম খাটালে ভুলেযাওয়ার রোগে ভুগতে হবে।
অষুধ যতই খাবে ব্যাধি ততোই কঠিন হবে।
একাকীত্ব ও অলসতা লজ্জার কিছু নয়,
অলসতা মনকে ভোগায়।
বিকেলে মনথেকে থাকুন তরতাজা,
জানালায় বসে আনন্দে খান ছোলাভাজা।
খোসাসমেত ছোলাভাজা খাওয়া ভালো,
দুরহবে পেটের কিছু ব্যাধি গুলো।
যে কাজে মন লাগে সেটাই করতে হবে,
প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করতে হবে।
মনের মানুষের সাথে সময় কাটাতে হবে,
অপছন্দের মানুষ থেকে দূরে থাকতে হবে।
টি ভি ও মোবাই একটু দূরে রাখতে হবে,
ইলেকট্রনিক ব্যবহার কম করতে হবে।
রোজ টাটকা ফলের স্যালাড খেতে হবে,
ঘুম না এলে পছন্দের বই পড়তে হবে।
ভালো লাগা কাজ বারবার করতে হবে,
এভাবেই মস্তিষ্ক সক্রিয় থাকবে।
শেখা বন্ধ না করাই ভালো,
শেখার মধ্যেই জাগে আশার আলো।
শেখা বন্ধ করলেই করলেই বুড়োর দশা,
নুতন কিছু শেখা, মনকে করে তর তাজা।
অপছন্দের কাজ করলেই মনের সাজা।
সমস্যা তো থাকবেই জীবনে,
জীবনে সমস্যা যত রোমান্সও ততো,
প্রতিদিন নাহোক একটা দিন তো শান্তিতে কাটানো যেতেই পারে।
অন্যের জন্য তো কিছু করা যেতেই পারে।
এভাবেই ইচ্ছা গুলো বেড়ে চলে,
তাকেইতো ভালো থাকা বলে।
খোলা আকাশের নীচে কিছু সবুজের মাঝে শ্বাস নিতে হবে।
তবেই তো জীবন আগে চলবে।
সব কিছু শান্ত ভাবে ভাবতে হবে,
মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে।
তবেই তো সকলের প্রিয় হওয়া যাবে,
সকলের সাথে প্রতিদিম একটু হাসতে হবে।
প্রাণখোলা হাসি জীবনকে সুন্দর তাজা সজাগ রাখে,
তাইতো রোজ একটু হাসতে হবে।
সুন্দর হাসিই 20 বৎসর জীবনকে এগিয়ে নিয়ে যাবে।
হাসিই জীবনে সৌভাগ্য নিয়ে আসে,
হাসির আকর্ষনে সকলে ভালোবেসে কাছে আসে।
হাসিই জীবনের সকল বন্ধ দুয়ার খোলে।
এমনটাই আমার নিজের ভাবনা,
জানিনা কার কেমন চিন্তা ভাবনা।
<----আদ্যনাথ রায় চৌধুরী----->
=====================
Comments
Post a Comment