1106>|| মনের কথা ||
1106>|| মনের কথা ||
<-----আদ্যনাথ--->
আমাদের সান্ধ্য আড্ডার দিশা,
এক নিরলস আড্ডা,নয় কোন পেশা,
আড্ডাটাই যেন এক গভীর নেশা,
খানিক হাসি খুঁজে পাবার দিশা।
এক সান্ধ্য হাসির নির্মল বাতাসে,
সকল সিনিয়ররা রোজ জুটে আসে,
একটু ভাল লাগা প্রাণ খুলে কথা বলা,
খানিক্ষণ সকলে মিলে হারিয়ে যাওয়া।
শ্যামবিহারের সন্ধ্যা যেন অলীক স্বপ্নের ছোঁয়া,
সান্ধ্য দক্ষিণা হওয়া মনে লাগে গল্পের ছোঁয়া।
ঘন্টা দুই যেন অনাবিল স্নিগ্ধতার পরশ,
সকল মনে লাগে আনন্দের পরশ।
এটি সিম্পোজিয়াম নয়, বা সভা নয়, তবে চা বিস্কুট চলে,
মাঝে মধ্যে কিছু মুখ শুদ্ধি সিঙ্গারা, চিপস চলে।
ওতেই আমাদের মনে লাগে আনন্দের দোল,
আমাদের সান্ধ্য আড্ডাটা যেন এক
আনমোল।
কত আলোচনা, কত পুরাতন কথা,
খানিক সময় যেন থাকেনা কোন ব্যাথা,
শরীর আছে তাই নানান ব্যাধিও আছে,
সকলি ম্লান হয় সান্ধ্য আড্ডার কাছে।
এ-হেন আড্ডা থেকে দূরে থাকা,
মনে হয় এমটাই এক বিড়ম্বনা।
দিনভর যেমন তেমন নিজের মতন,
সন্ধ্যায় মন উচাটন, আড্ডার সময় যখন।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
28/08/2025::04:48:12 pm
=========================
Comments
Post a Comment